ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩ জন করোনা শনাক্ত হয়ে আর ৪ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল (০৫ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (০৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে করোনা শনাক্ত হয়েছিল ময়মনসিংহ সদরের তানিয়া আক্তার (৩৬) ও এবিএম উসমান গণি (৬৫) এবং জামালপুরের সরিষা বাড়ির হেলাল উদ্দিনের (৪৫)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যান- শেরপুর সদরের শিউলি আক্তার (১৭), জালাল উদ্দিন (৭০) ও তিথি আক্তার (২৯) এবং ময়মনসিংহের ভালুকার সিনথিয়া আক্তার (২৮)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত মেডিকেলের আইসিইউতে ২২ জনসহ মোট রোগী ভর্তি আছেন ৩০০ জন। এরমধ্যে নতুন ভর্তি হয়েছেন ৭০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।

এমবি