কুমিল্লায় মনিকা (১৫) নামে এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার মেঘনা উপজেলার কান্দারগাঁও এলাকার একটি পরিত্যক্ত জমি থেকে পুলিশ ওই কিশোরীর লাশ উদ্ধার করে। সে কান্দারগাঁও গ্রামের আবদুল হালিমের মেয়ে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে এক কিশোরীর মরদেহ জমিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দুপুর দেড়টার দিকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মেঘনা থানার ওসি কামরুজ্জামান সিকদার পিপিএম জানান, মনিকা নামের ওই কিশোরীকে গলা কেটে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে বুধবার রাতের যে কোন সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্তের পর বলা যাবে।

এআই