কুমিল্লা সদর উপজেলার ধর্মপুরে অভিযান চালিয়ে রিভালবারসহ সাইফুল ইসলাম (১৯) নামে এক সন্ত্রাসীকে হাতেনাতে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

সোমবার দিবাগত রাত সাড়ে ৮টায় শহরের সরকারি ভিক্টোরিয়া কলেজ ‌এলাকা থেকে র‌্যাব-১১ এর একটি দল তাকে আটক করে।

মঙ্গলবার র‌্যাব-১১ দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করা হয়।

আটক সাইফুল ইসলাম শহরের ধর্মপুর কলেজ রোড এলাকার মো. নুরুল আলমের ছেলে।

আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

কেএইচ