সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী আত্মসমর্পণ করেছেন।

হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মঙ্গলবার সকাল সোয়া ৯টায় তিনি হাজির হন।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।

জেএ