চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ্ব কাফেলা’ ও ‘শান্তির পথে’ অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী খুনের প্রতিবাদে আগামী রোববার ঢাকা মহানগরে হরতালের ডাক দিয়েছে ইসলামী ছাত্রসেনা।
বুধবর রাতে ফারুকীর বাসার সামনে এ ঘোষণা দেন ইসলামী ছাত্রসেনার সেক্রেটারি ইমরান হোসেন তুষার।
এর আগে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ঘোষণা দেন আহলে সুন্নত ওয়াল জামায়াত বাংলাদেশের নির্বাহী মহাসচিব মাওলানা মোহাম্মদ মাসুদ হোসাইন আল কাদেরি।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের সমনে ঢাকার কর্মসূচি পালন করা হবে। এ সময় এই হত্যাকান্ডের ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি এবং অপরাধীদের গ্রেফতারের দাবি জানান।
এর আগে রাত সোয়া ৯টার দিকে ফারুকীকে নিজ বাসায় গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ খবর ছড়িয়ে পড়লে ফারুকীর অনুসারীরা তার বাসার সামনে এসে বিক্ষোভ শুরু করেন।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর





