রাজধানীর নিউমার্কেট হাতিরপুল এলাকায় আশিক মাহামুদ (২২) ও আশরাফুল আলম (২৮) নামে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টায় এই ঘটনা ঘটে।
আহত আশরাফুল আলম জানান, তিনি ঢাবির আইবিআর বিভাগের শেষ বর্ষের ছাত্র। কোচিং শেষে হাতিরপুল দিয়ে তার বাসা কল্যাণপুরে যাচ্ছিলেন। এসময় তার পায়ে একটি গুলি লাগে।
নিউমার্কেট থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আজ রাত ১০টার দিকে হাতিরপুল বাজার এলাকায় গুলির ঘটনা ঘটে। এতে সোদি প্রবাসী আশিক মাহামুদ (২২) ও ঢাবির ছাত্র আশরাফুল আলম (২৮) নামের ২ যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তারা ঢামেকে চিকিৎসাধীন আছেন। আশিকের বাম হাতে ও আশরাফুলের ডান পায়ে গুলি লেগেছে।
তিনি জানান, তারা দু'জনই পথচারী বলে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমই





