লাইনচ্যুত হওয়ার দীর্ঘ ৭ ঘন্টা পর আবারো ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে রাত পৌনে ১১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশিদল এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কুমিল্লা রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, 'আখাউড়া থেকে আসা উদ্ধারকারী ট্রেন ভোর ৫টার দিকে উদ্ধার কাজ শেষ করেছে। এরপর বেঁকে যাওয়া লাইন ঠিক করে ভোর সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।'
এআই





