ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনসমূহে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত ২১ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ সকল অনুষদ, ইনস্টিটিউট, অফিস, ক্লাস, গবেষণাগার এবং বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এই নিষেধাজ্ঞা কার্যকরের জন্য সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সহযোগিতা কামনা করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসএম





