পাথরবোঝাই একটি ট্রাক ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে খসরু (২১) নামে একজন নিহত ও আরো তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানা ভবনের তালুগড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

নিহতের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জে। তিনি প্রাইভেটকারের চালক বলে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন জানান, তবে তারা প্রাইভেটকারে হবিগঞ্জের আউশকান্দিতে যাচ্ছিলেন।

এ সময় সিলেট থেকে চট্টগ্রামগামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

এআর