রাজধানীর তেজগাঁও থানা এলাকার পশ্চিম নাখালপাড়াস্থ মিম আইসক্রিম কারখানায় অস্বাস্থকর আইসক্রিম তৈরী কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক মোঃ আলমগীর হোসেন(৩৫)কে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যটালিয়ন।
র্যাব-২ এর অপারেশন কর্মকর্তা এএসপি মারুফ হোসেন বলেন, সোমবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর আভিযানিক দল রাজধানীর তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়াস্থ মিম আইসক্রিম কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিএসটিআই-এর অনুমোদন ব্যাতীত, অত্যন্ত নোংরা পরিবেশে করে আইসক্রিম তৈরী করার সময় আনুমানিক ১৫ হাজার পিস আইসক্রিম জব্দ করে এবং কারখানার মালিককে আটক করে ।
মারুফ হাসান জানান, কারখানার মালিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় এক বছর যাবৎ এই আইসক্রিম কারখানায় শিল্প-কারখানা ও কাপড়ে ব্যবহৃত বিভিন্ন ধরণের রং, সেকারিন, কৃত্রিম সুগন্ধি, এ্যারারুট ও টেপের পানি দিয়ে আইসক্রিম তৈরি করে রাজধানীর বিভিন্ন স্থানে বাজার জাত করা হয়। ব্যবহৃত এ সকল উপাদান স্বাস্থ্যর জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়া কারখানাটির আশেপাশের পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর।
তিনি আরো জানান, পরবর্তীতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আনিসুর রহমান, বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ এর ২৪ ধারা লঙ্ঘনের অভিযোগে একলক্ষ টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড প্রদান করা হয়।
এমআর





