ভোলার লালদিয়ার চর থেকে বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় ৩ জলদস্যুকে আটক করা হয়।
বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোস্টগার্ড ভোলা (দক্ষিণ) জোনের চিফ গোয়েন্দা ইনচার্জ মো. কলিমুল্ল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের লেফটেন্যান্ট আরিফুল ইসলামের নেতৃত্বে বুধবার রাত ১২টার দিকে জেলার লালদিয়ার চরে জলদস্যু নয়ন গ্রুপের আস্তানায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে জলদস্যুরা। কোস্টগার্ডও পাল্টা গুলি ছুড়লে ৩ জলদস্যু গুলিবিদ্ধ হয়।
পরে তাদেরকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে কোষ্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ৩টি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়। আটক জলদস্যুদের পদ্মা থানায় হস্তান্তর করা হয়েছে
ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





