বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে এক উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জেলার নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকুপার্কের মহুয়া রেস্ট হাউজে বুধবার দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি এর ময়মনসিংহ অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল শেখ মনিরুজ্জামান মনির। এসময় উপস্থিত ছিলেন ১১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ কে এম ইমাম আহসান, ৩৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আহাম্মদ তারিক কবীর, নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন, বিজিবি’র স্টাফ অফিসার্স ও কোম্পানি কমান্ডাররা।
অপরদিকে বিএসএফ’র পক্ষে ভারতের ১১ সদস্যের নেতৃত্ব দেন তুরা’র ডিআইজি মদন সিং রাথুর।
বর্ডার গার্ড বাংলাদেশ মসমনসিংহের পরিচালক লে. কর্নেল মো. নজরুল ইসলাম জানান, বিজিবি ও বিএসএফ’র মধ্যে মাদক পাচার, চোরাচারান বন্ধ, নারী, শিশু পাচার রোধ, অবৈধ প্রবেশ ও সীমান্তে হত্যা বন্ধ সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। দুই দেশের আইন মেনে দায়িত্ব পালনের জন্য উভয়পক্ষ অঙ্গীকার করেন। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়। সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।অনুষ্ঠান চলাকালে দুই দেশের সীমান্তে বিএসএফ ও বিজিবি’র সদস্যদের ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয় বলে তিনি জানান।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





