ময়মনসিংহ সিএফসি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে নগরীর বাগানবাড়ী এলাকার ওই রেস্টুরেন্টে এ আগুনের সূত্রপাত ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক সট সার্কিট থেকে সকাল সাড়ে ৯ টার দিকে এ আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

এমআইএস