পাবনার কাশিনাথপুরে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় আগ্নেয়াস্ত্রসহ ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম সুমন (২২) কে পুলিশ আটক করেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আটকের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়। পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।
কাশিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় আটককৃত সুমন অস্ত্র প্রদর্শন করলে পুলিশ তাকে আটক করে।
আটককৃত সুমন ছাত্রলীগের সাঁথিয়া উপজেলা কমিটির আহবায়ক এবং কোনাবাড়িয়া গ্রামের খালেকুজ্জান মন্টুর ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
এসএইচ





