জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ বিকাল ৪ টায় রাজধানীর ২৫ বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের প্রধান কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ এবং আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক ঢালীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়।
জেএ





