যশোরে পুলিশ ক্যাম্প থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন আবু তাহের নামে এক আনসার সদস্য। গত দু’দিনেও তার কোনো সন্ধান মেলেনি।

আবু তাহের সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সাঁজিয়ালি পুলিশ ক্যাম্পে কর্মরত। তার বাড়ি নোয়াখালী জেলায়।

এ ঘটনায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা রোববার সাঁজিয়ালি ক্যাম্প পরিদর্শন করেছেন।

যশোরের সহকারী পুলিশ সুপার (সদর) রেশমা শারমিন জানান, আনসার সদস্য আবু তাহেরকে উদ্ধারের চেষ্টা চলছে।

তিনি জানান, আবু তাহের গত শনিবার বিকেলে ব্যারাক থেকে বের হন। রাতে ক্যাম্পে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। খুঁজে পেলে আসল ঘটনা জানা যাবে।

কোতয়ালি থানার ওসি ইনামুল হক জানান, খুলনায় যাওয়ার কথা বলে শনিবার বিকেলে আবু তাহের এক আত্মীয়ের সঙ্গে বের হন।


ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএ