বান্দরবানের থানচি উপজেলায় কাঠবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩জন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার কাইতং পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে পাহাড়ি আঁকা-বাঁকা পথে অতিরিক্ত কাঠ বোঝাই একটি ট্রাক থানচি সদর থেকে রওনা হয়ে কাইতং পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় গভীর খাদে পড়ে যায়।

এতে ট্রাকে থাকা ২ শ্রমিক ঘটনাস্থলেই কাঠ চাপা পড়ে নিহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।

থানছি থানার ওসি মো. মনির হোসেন জানান, সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এমবি