রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন বর্জ্য ব্যবস্থাপনায় আইন অনুসারে কী পদক্ষেপ নিয়েছে তা আগামী তিন মাসের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।আবেদনের পক্ষে সৈয়দ মহিদুল কবির শুনানি করেন।
স্থানীয় সরকার আইন-২০০৯ এর ৪১ ধারা অনুসারে বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে দুই সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।একইসঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় আইন অনুসারে কেন যথার্থ পদক্ষেপ নেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সরকার সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, দুই সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ১০ জানুয়ারি বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট আইন সুষ্ঠুভাবে পালন করা হচ্ছে না বলে জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির রিট আবেদন করেন।
এআই





