নাটোর লালপুর উপজেলার পাইকপাড়া এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী একজন নিহত হয়েছেন। নিহত আরোহীর নাম শরীফুল ইসলাম (৩২) বলে জানা যায়।

 

সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফুল রাজশাহীর বাঘা থানাধীন নন্দনগাছি গ্রামের সাদেক আলীর ছেলে।

 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, শরীফুল মোটরসাইকেলযোগে বাঘা থেকে লালপুর আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

 

এসএইচ