মানিকগঞ্জ আদালতে বোমা হামলার হুমকিদাতা কামরুল হাসানকে (৩৫) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা বাজার থেকে তাকে আটক করা হয়।
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটককৃত কামরুল সদর উপজেলার বাংগরা গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। গত ১৯ মার্চ কামরুল পুলিশ সুপারের সরকারি মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে আদালতে বোমা হামলার হুমকি দেয়।
এ দিকে শুক্রবার ভোরে নাশকতার আশঙ্কায় পুলিশ বিএনপির ছয় কর্মীকে আটক করেছে। আটককৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার হৃদয় (২০), শরিফুল ইসলাম (১৯), মো. আল-আমীন (১৮), মো. জনি (২০), মো. আশ্রাফুজ্জামান (৫২) ও সিংগাইরের জাফর হোসেন (২৫)। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
কেএইচ





