পবিত্র ইসলামের মৌলিক স্তম্ভ হজ্ব, মুসলমানদের প্রিয়তম নবীজী ও তাবলীগ জামায়াত নিয়ে যে জঘন্য, ধৃষ্টতাপূর্ণ ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে তা অমার্জনীয় অপরাধ।
৯০% মুসলিম দেশে এ ধরনের জঘন্য কথা বলে ১৬০ কোটি মুসলিমের অন্তরে আঘাত করে সে নাস্তিক মুরতাদে পরিণত হয়েছে। সরকার গাঁ বাঁচানোর জন্য তাকে লোক দেখানো গ্রেফতার করেছিল। এমন নাস্তিককে বিচারকরা যারা জামিন দিয়েছে তারাও নাস্তিক, তারাও মুরতাদ।
ময়মনসিংহে উত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী, মোমেনশাহী জেলা শাখার উদ্যোগে লতিফ সিদ্দীকীকে জামিন দেওয়ার প্রতিবাদে ও পুণঃ গ্রেফতারের দাবীতে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনারকে উদ্দেশ্য করে বলেন, যদি মুসলমান হয়ে থাকেন তবে নাস্তিক লতিফ সিদ্দিকীকে শাস্তি দিন। এক নাস্তিককে রক্ষা করতে গেলে সরকারের গদি থাকবে না বলেও হুশিয়ার করেন বক্তারা। বক্তারা অবিলম্বে তাকে পুণরায় গ্রেফতার কওে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মোমেনশাহী জেলা সভাপতি মুফতি মহিব্বুলল্লাহর সভাপতিত্তে ও মাওলানা শফিকুর রহমানের সঞ্চালনায় মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন উত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী, মোমেনশাহী জেলা সেক্রেটারী মাও: ম্নুজুরুল হক, কেন্দ্রীয় সদস্য মাও: আমীর ইবনে আহমদ, খেলাফত মজলিসের মাওলানা সিদ্দীকুর রহমান, মাও: যুবায়ের আহমেদ, নেজামে ইসলামের মাও:আবু তাহের খান প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে স্টেশন রোড, গাঙ্গিনারপাড় হয়ে নতুনবাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ,ময়মনসিংহ জেলা শাখার নেতাকর্মী, শহরের বিভিন্ন মসজিদ থেকে আসা মুসলিরা অংশগ্রহন করেন।
এসএইচ





