মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১৮ আসামিকে আটক করেছে মেহেরপুর পুলিশ।

শনিবার দিবাগত রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশের একাধিক টিম।

পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন অভিযানের নেতৃত্ব দেন।

আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান।

এমবি