নোয়াখালীর ভাসানচরে অবকাঠামো নির্মাণ কাজ অনেকটাই এগিয়েছে। কাজ শেষ হলে শীঘ্রই রোহিঙ্গাদের সেখানে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শুক্রবার সকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও জানান, আগামী মাসে ভারত সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তবে তিস্তার বিষয়ে আলোচনা হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি পররাষ্ট্রমন্ত্রী।
জেড





