সুনামগঞ্জে হাওরের ফসল ডুবে ব্যপক ক্ষতি হওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামালসহ ১৪০ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেছে জেলা আইনজীবী সমিতি।
আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মুজিবুর রহমানের আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
আসামীদের বিরুদ্ধে দন্ডবিধির ১৬৬ ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা, সেই সঙ্গে দুর্নীতি প্রতিরোধ আইনের (৫) ২ ধারার অপরাধের প্রাথমিক সত্যতা স্পষ্ট হয়ে উঠেছে বলে মামলায় উল্লেখ্য করা হয়েছে।
ক্রিমিনাল ল’এমেন্ডমেন্ট অ্যাক্ট ১৯৫৮’ -এর ৪ (২) বিধি অনুযায়ী দায়ের করা নালিশ মামলায় বাঁধের কাজের দায়িত্বপ্রাপ্ত ৩৯ টি পিআইসি’র সভাপতি-সাধারণ সম্পাদক, পাউবো’র সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাইসহ ১৫ জন পাউবো কর্মকর্তা, ৪৬ জন ঠিকাদার এবং ৩৯ টি পিআইসি’র সভাপতি-সম্পাদককে মামলার আসামী করা হয়েছে।
উল্লেখ্য, সুনামগঞ্জে গত এপ্রিল মাসে ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ফসলরক্ষা বাঁধ ভেঙে ১৫৪টি হাওরের বোরো ফসল তলিয়ে যায়। ২৭ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জে এই ফসলহানি ঘটে। এতে ৩ লাখ ২৫ হাজার ৯৯০ জন কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হন। হাওরে ফসলহানির পর ফসলরক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে।
এমবি





