রাজাশাহী জেলার পুঠিয়ায় ট্রেনের ধাক্কায় জেবর আলী (৪০) নামে এক ব্যক্তির মারা গেছেন।

শুক্রবার (০৮ এপ্রিল) সকালে বেলপুকুরের ভড়ুয়াপাড়া রেলক্রসিংয়ের পাশ থেকে পুঠিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

জেবর আলী বেলপুকুর জাগিরপাড়া এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার (০৭ এপ্রিল) রাতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।

রাজশাহী জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে, জানান হাফিজুর রহমান।

এমই