রাজধানীর মৌচাক এলাকায় আনারকলি মার্কেটের আগুন নিভেছে।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এ আগুন নেভানো সম্ভব হয় বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভজন কুমার বাংলানিউজকে জানিয়েছেন।
তিনি জানান, রাত ১০টায় ওই মার্কেটের একটি কাপড়ের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
আনারকলি মার্কেটের ষষ্ঠতলার এসএস কালার হাউজের কর্মচারী সোহাগ বলেন, মার্কেটের দ্বিতীয় তলার একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই লেইজ-ফিতার দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়।
এএইচ





