প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় নয়বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ঢাকাস্থ কোটালীপাড়াবাসী। এবিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জানানো হয়, কোটালীপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের কর্ণধর পান্ডের কন্যা নুপুর পান্ডেকে (৯) প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে একই গ্রামের মিলন শেখ মিলু (৫৮)। শিশুটি বর্তমানে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত ৬ নভেম্বর বিকাল ৫টায় ২০টাকার প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নুপুর পান্ডেকে অপরাধী তার নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ বিষয়ে ৮ নভেম্বর কোটালীপাড়া থানায় মামলা দায়ের করে শিশুটির পিতা।
বক্তারা অভিযোগ করে বলেন, ধর্ষণের ২০দিন অতিবাহিত হলেও এখনো অপরাধীকে গ্রেফতার করেনি পুলিশ। দ্রুত ধর্ষক মিলন শেখকে গ্রেফতার করা না হলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
একইসঙ্গে ঘটনাটি প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় হওয়ায় তার হস্তক্ষেপ কামনা এবং ধর্ষিতাসহ তার পরিবারকে সাহায্য প্রদানেরও দাবি জানানো হয়।
অনিল চন্দ্র বাড়ৈ সভাপতিত্বে সমাবেশে আরওবক্তব্য রাখেন, অ্যাডভোকেট নিখিল দত্ত, অ্যাডভোকেট চিত্তরঞ্জন বল, অ্যাডভোকেট রেজাউল করিম প্রমুখ।
কেএইচ





