নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত (২৫) যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ (০২ মার্চ) শনিবার সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক কাফুরদী এলাকা থেকে সোনারগাঁ থানা পুলিশ এই লাশ উদ্ধার করে।
সোনারগাঁ থানার এসআই রাজু মন্ডল জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদী গ্রামের ব্রহ্মপুত্র নদের পাড়ে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। উদ্ধারকৃত লাশের গায়ে একটি ডোরা কাটা হাফহাতা গেঞ্জি ও একটি প্যান্ট পরিহিত ছিল।
এসআই আরও জানান, দুর্বৃত্তরা ওই যুবককে ব্রহ্মপুত্র নদের পাড়ে এনে শুক্রবার রাতের কোন এক সময়ে গলাকেটে হত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। তবে, শরীরের অন্যকোন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই ব্যাপারে সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জালাল/এমবি





