বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধে নাশকতা ঠেকাতে এবং রাস্তায় চলাচলকারী যানবাহনের নিরাপত্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় মঙ্গলবার থেকে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, মহাসড়কে সব ধরনের নাশকতা ও যানবাহন চলাচলে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবিও নিরলসভাবে কাজ করবে।

কেএইচ