বগুড়ার সোনাতলার শালিখা দক্ষিণপাড়ায় ৩ সন্তানের জাননীকে বিয়ে করতে বাধ্য হলেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সবুর মিয়া (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শালিখা দক্ষিণপাড়ার বাসিন্দা হারুনুর রশিদ ঢাকায় রিক্সাচালায়। তার স্ত্রী ৩ সন্তানের জননী কামরুন নাহার (৩২) সন্তানদের নিয়ে একাই বাড়ীতে থাকে।

এই সুযোগে একই গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা সবুর কামরুন নাহারের সাথে প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টা করে।

কিন্তু কামরুন নাহার তার প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কামরুন নাহারের ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে সবুর।

এসময় কামরুন নাহারের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে সবুরকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। পরে সবুরের মামা বেলাল হোসেনের নিকট বিচার দেওয়া হয়।

কিন্তু তিনি বিচার করতে ব্যর্থ হলে স্থানীয় ইউপি মেম্বার আব্দুল কাফী এবং মহিলা মেম্বার তারা বেগমের উপস্থিতিতে গ্রাম্য সালিস অনুষ্ঠিত হয়।

সালিসে যুবলীগ নেতা সবুর ও ৩ সন্তানের জননী কামরুন নাহারের বিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। একই বৈঠকে তাদের বিয়ে পড়ানো হয় বলেও জানা গেছে।

এআই/