বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সমথির্ত সভাপতি পদে এ্যাডভোকেট আনিচ উদ্দিন শহীদ ও সাধারণ সম্পাদক পদে কাজী মনিরুল ইসলাম বিজয়ী হয়েছেন।

এর বাইরেও ১৬ টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৫ টি পদে জয়লাভ করেছেন। কেবলমাত্র যুগ্ন-সম্পাদক পদে বিএনপি জমায়াত সমর্থিত প্রার্থী এ্যাড.সুফিয়া বেগম জয় পেয়েছেন।

বৃহস্পতিবার দিনভর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল শুক্রবার সকাল ৯ টায় ঘোষনা করা হয়।নির্বাচন উপ-পরিষদের আহবায়ক এ্যাড.ওবায়দুল্লাহ সাজু জানান,এবার ৭৯৮ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭১২ জন।এদের মধ্যে আ’লীগ সমর্থিত প্রাথী আনিচ উদ্দিন সহিদের কাছে ৬৫ভোটে হেরেছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী মো. মুজিবুর রহমান নান্টু ।

অন্যদিকে সম্পাদক পদে নাজিমউদ্দিন আহম্মেদ পান্না হেরেছেন ১৮৩ ভোটে। তিনি পেয়েছেন ২৬০ ভোট।নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন,সহ-সভাপতি মো. এহসিন, অর্থ-সম্পাদক এইচ.এম.আনিচুর রহমান যুগ্ন সম্পাদক মো.শফিকুল আলম রাহাত ,নির্বাহী সদস্য মো.তাজউদ্দিন সিকদার ,মো.আবুল বাসার,মো. তানবীর আহম্মদ, মো. আজিজুর রহমান খান (রিয়াজ),উপ-পরিষদ’র সদস্য কাজী বশির উদ্দিন,মো.তারিকুল ইসলাম ,আ.ন.ম.বজলুর রশিদ ,মো.মাহমুদ হোসাইন আল-মামুন ও এস.এম শওকত জাহাঙ্গীর।

এসএইচ