বেতন-বোনাসসহ সকল পাওনা পরিশোধের দাবিতে এবং শ্রমিক নেতাদের আটক করায় প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা সারাদেশের শিল্প কারখানায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন তোবা গার্মেন্টেসের অনশনরত শ্রমিকরা।

তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশু জানান, বৃহস্পতিবার ও শুক্রবার সকাল থেকে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বুধবার বিকালে তোবা গার্মেন্টসের সাততলা থেকে শ্রমিকদের পক্ষ হয়ে এই কর্মসূচি দেন তিনি।

তিনি জানান, তাদের দাবি না মানলে আগামী ৯ আগস্ট সারা দেশের গার্মেন্ট শিল্পাঞ্চলের ধর্মঘট পালন করা হবে।

উল্লেখ্য, বেতন-বোনাসের দাবিতে গত ২৮ জুলাই থেকে রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটের সপ্তম তলায় তোবা গ্রুপের ভেতরে শ্রমিকরা অনশন কর্মসূচি পালন করে আসছেন। তোবা গ্রুপের ৫টি কারখানার ১৬শ’ শ্রমিক এই অনশন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ