দেশি অস্ত্রসহ লক্ষ্মীপুরের রায়পুর থেকে ৬ জনকে আটক করা হয়েছে, যারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে উপজেলার বামনী ইউনিয়নের শ্রীপুরের একটি বাড়িতে পুলিশ এ অভিযান চালায়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- টিপু (২৭), পারভেজ (২২), মো. আলম (২২), মিন্টু (৩০), দেলোয়ার হোসেন (২৫) ও  সোহাগ (২৪)।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক আকন্দ বলেন, রাত আড়াইটার দিকে একটি বাড়িতে বসে দৃর্বৃত্তরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় ৬ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। বাকি দুজন পালিয়ে যায়।

তিনি আরও জানান, তাদের কাছ থেকে রাম দা, চাইনিজ কুড়াল, লোহার রডসহ কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ