বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে মাগুরা এলজিইডি মিলনায়তনে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিশু অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাগুরা জেলা এলজিই’র নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম।

জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। বক্তব্য রাখেন সিনিয়র প্রকৌশলী তাসমিন আক্তার, উপ-সহকারি প্রকৌশলী বদরুল আহসান খান প্রমুখ।

সাইফুল্লাহ/এএস