গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি এলাকায় ট্রাক খাদে পড়ে চালক (৪০) নিহত হয়েছেন। তাৎক্ষনিক নিহত ট্রাকচালকের নাম-ঠিকানা জানা যায়নি।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, ট্রাকটি রাতে দিনাজপুর থেকে বগুড়া যাচ্ছিল। পথে কাটাবাড়ি এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার ও নিহত ব্যক্তির নাম জানার চেষ্টা করছে বলেও জানান ওসি।

রুবেল/এআই