বন্যা আর নদী ভাঙনের ক্ষতিগ্রস্থদের বিশুদ্ধ পানি সংকট নিরসনে লালমনিরহাটের নদীপাড়ে বিনামুল্যে টিউবয়েল দিলো স্বেচ্ছাসেবী সংগঠন সারপুকুর যুব ফোরাম পাঠাগার।

জানা গেছে, গেল বন্যা এবং চলমান নদী ভাঙনে লালমনিরহাটের শত শত পরিবার গৃহহীন হয়ে রাস্তার ধারে, উচু বাঁধে বা খেলার মাঠে মানবেতর জীবন যাপন করছেন। নদীর তীরবর্তি এলাকার এসব ছিন্নমুল পরিবারের জন্য বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। একই সাথে বন্যাকালিন সময় প্রতিবছর টিউবয়েল পানিতে ডুবে এসব এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। এ করনে এসব পরিবারের বিশুদ্ধ পানি সংকট নিরসনে নদীতীরবর্তি এলাকায় উচু টিউবয়েল নির্মানের উদ্যোগ গ্রহন করে আদিতমারী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন সারপুকুর যুব ফোরাম পাঠাগার।

প্রথম পর্যয়ে নদী তীরবর্তি ১২টি স্থানে ১২০-১৫০ ফিট গভির টিউবয়েল বসানোর ব্যবস্থা করেন সংগঠনটির সদস্যরা। youth Against hunger Bangladesh এর সভাপতি রাইসুল মিল্লাত এর সহযোগিতায় প্রতিটি টিউবয়েল নির্মান ব্যায় ধরা হয় ৯ হাজার ৫৪০ টাকা। টিউবয়েলের গোড়া পাকাকরন করে স্থানীয়দের পানি ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেন।

সুবিধাভোগি আজিজুল ইসলাম বলেন, নদীর ভাঙনে কোন রকম ঘর সড়ায়ে আনতে পারলেও টিউবয়েল কেউ আনতে পারি নাই। ঘর বাড়ি নিয়ে ঈদগা মাঠে পড়ে আছি। পানি খাইলে অনেক দুর থাকি আনতে হয়। এখন আর দুরে যাবার লাগবে না। যারা টিউবয়েলের ব্যবস্থা করেছেন আল্লায় তাদের মঙ্গল করবেন।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে আদিতমারী উপজেলার তিস্তার তীরবর্তি রজবপাড়া ঈদগা মাঠে বসানো টিউবয়েলের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সারপুকুর যুব ফোরাম পাঠাগারের সভাপতি জামাল হোসেন, সদস্য খয়ের জামাল, নারী সংগঠক মৌসুমী সরকার, পথ সংগঠনের সভাপতি তাহহিয়াদুল হাবিব মৃদুল, তারুণ্যের আলো সভপতি শহিদ ইসলাম সুজন প্রমুখ।

নুরনবী/এমবি