জেলার শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় 'ডিগনিটি টেক্সট লিমিটেড' নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ পোশাক কারখানাটির তুলার গোডাউন থেকে রোববার দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ভালুকা, মাওনা, জয়দেবপুর, কালিয়াকৈর ও সাভার ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকাল ৫টা) আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখন পর্যন্ত হতাহতের কোন খবরও পাওয়া যায়নি।
এমকে





