বগুড়ার গাবতলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আশরাফুল হক গোল্লা (৪৮) নামে এক চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছেন।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে। আশরাফুল হক গোলা গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ৩১ জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্রপদে টেলিফোন প্রতীক নিয়ে নির্বাচন করছিলেন।

স্থানীয়রা জানান, আশরাফুল হক গোল্লা মোটরসাইকেলে সুখানপুর থেকে গাবতলী যাওয়ার পথে নাড়ুয়ামালা এলাকায় একটি ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি ) জিয়া লতিফুল ইসলাম জানান,মোটরসাইকেল থেকে পড়ে নিহত হয়েছেন বলে জানতে পেরেছি।