ফরিদপুর জেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন করিমপুর পুলিশ ফাঁড়ির একজন কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তার নাম জয়নুল আবেদিন (৪৫) সহকারি উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায়।

আজ সকালে সদর উপজেলার করিমপুর পুলিশ ফাঁড়ির সামনে ফরিদপুরগামি একটি লোকাল বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে আরেকটি গাড়ির কাগজপত্র খতিয়ে দেখছিলেন।

দুর্ঘটনার পরপরই বাসের চালক ও তার সহকারি পালিয়ে যায়।

লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ