বগুড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ফুল বিবি (৫৫) নামে একজন নিহত হয়েছেন। সোমবার বিকালে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফুল বিবি মহাস্থান হাতীবান্ধা গ্রামের সনজো সেখের স্ত্রী।

হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, সোমবার বিকাল ৪টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান ব্রিজের নিকট রাস্তা পারাপারের সময় দ্রতগামী ট্রাকের নিচে চাপা পড়ে ফুল বিবি মারা যায়।

কেএইচ