নড়াইলে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ । এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাজা উদ্ধার করা হয় বলে জানা যায়।
সোমবার সকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো গোপালগঞ্জের কাশিায়ানী থানার পরানপুর গ্রামের রাজ্জাক মোল্লার পুত্র ইকবাল হোসেন মিন্টু এবং যশোরের বেনাপোল পোর্ট থানার বড়হাচড়া গ্রামের মতলেব মোল্লার পুত্র তাইজুল ইসলাম।
ডিবি পুলিশের এসআই রেজাউল করিম জানান, সোমবার সকালে নড়াইল সদর উপজেলার মির্জাপুর হতে তাদের গাঁজা সহ আটক করা হয়।
কেএইচ/এসএইচ





