ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি চত্বরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২৪ জানুয়ারি) দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইআর