মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতই প্রাকৃতিক দুর্যোগ আসুক, বাংলাদেশের মানুষ তা মোকাবিলা করতে সক্ষম।

আজ মঙ্গলবার (২২ জুন) গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া একনেকের সভায় সভাপতিত্ব করছেন সরকারপ্রধান। অন্যদিকে এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত রয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে ঘূর্ণিঝড়ে মানুষের জানমালের ক্ষতি কমানো যায়, কীভাবে মানুষকে বাঁচানো যায়, শুধু মানুষ না তাদের গৃহপালিত পশুপাখি বা সাধারণ পশুপাখি তারাও কীভাবে বাঁচতে পারে, সে চিন্তাভাবনা থেকে তিনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন, যা আমাদের জন্য একটা মাইলফলক।

হোসাইন নূর