ময়মনসিংহ শহরের জুবলি ঘাট এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি জমীম উদ্দিনের গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় জসীম গাড়িতে ছিলেন না। হামলায় তার দুই বন্ধু আহত হন।

আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

কোতয়ালি মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) ফজুলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে আহত দুইজনের নাম জানা যায়নি।

কেএইচ