বিখ্যাত সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক, উপমহাদেশের নারী সাংবাদিকতা ও সাহিত্যচর্চার অগ্রদূত নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন হারুন ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।
এক শোক বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, নূরজাহান বেগম ছিলেন এক মহীয়সী নারী। সাংবাদিকতা ও সাহিত্যচর্চার মাধ্যমে নারীসমাজকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
নেতৃবৃন্দ মরহুমার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।
এমআইএস





