পূজা উপলক্ষে মাগুরায় রোববারের হরতাল প্রত্যাহার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ দিন রাতে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা।

প্রতি বছর দুর্গা পূজার ঠিক এক মাস পর একই তিথিতে লাখো দর্শনার্থীদের সমাগমে জমজমাট থাকে মাগুরা জেলা। এবারও মাগুরা শহরে সাতটি পূজামণ্ডপে ব্যতিক্রমী প্রতিমা, বিশাল আকৃতির সুউচ্চ গেট প্যান্ডেল, চোখ ধাঁধানো আলোকসজ্জার আয়োজন করা হয়।

এ উপলক্ষে ২৯ অক্টোবর থেকে প্রতি রাতে দেশের প্রতিটি জেলা থেকে লাখো নারী-পুরুষের পদচারণায় মাগুরা শহর উৎসবের নগরীতে পরিণত হয়। রোববার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হলেও মাসব্যাপী চলবে কাত্যায়নী মেলা।

কাত্যায়নী পূজা ঘিরে মাগুরা জেলার হিন্দু-মুসলিমসহ সকল সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির এক মেলবন্ধনে আবদ্ধ হন।

কেএইচ