রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন পেট্রলবোমায় দগ্ধদের পাশে দাঁড়িয়েছে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি।

বৃহস্পতিবার রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বিভিন্ন সময় অগ্নিদগ্ধ ৮ জনকে ৩ হাজার টাকা করে ২৪ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।

তিনি বলেন, 'যারা হরতাল-অবরোধের নামে মানুষ পুড়িয়ে হত্যা করছে সেই সব নিকৃষ্ট মানুষকে সামাজিকভাবে বয়কট করতে হবে।'

আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন ও পরিচালক ডা. মো. আব্দুল বাতেন, রংপুর চেম্বারের পরিচালকবৃন্দের মধ্যে শাহ্ মোহাম্মদ সেলিম, মোস্তফা আহমেদ, রবি সোমানী, মনজুর আহমেদ আজাদ প্রমুখ।

কেএইচ