নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১০টি দোকান ও একটি বসত ঘর ভস্মিভূত হয়েছে।

এতে অন্তত ৩০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।

শুক্রবার ভোর ৪টার দিকে নজরপুর টুংক্কু আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্থ দোকান গুলো মধ্যে- চা দোকান, স্টেশনারি, ফার্মেসী, ক্রোকারিজ, , সেলুন ও একটি বসত ঘরসহ ১১টি রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে স্থানীয় লোকজন নজরপুর টুংক্কু আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের পাশ্ববর্তী নুরুল আলমের বাড়ীর লোকজনের চিৎকার শুনতে ফেয়ে এগিয়ে আসলে তাদের বসত ঘর ও পাশ্ববর্তী দোকান গুলোতে আগুন দেখতে পায়। আগুনের লেলিহান দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এরআগে আগুনে ১১টি ঘর পুড়ে যায়। এতে ঘরগুলোতে থাকা মূল্যবান জিনিস, আসবাপত্র ও মালা-মাল পুড়ে অন্তত ৩০লাখ টাকার ক্ষতি হয়।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আবুল খায়ের আগুনে ১১টি ঘর পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

চৌমুহনী ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ১টি ইউনিট এক ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কোন একটি ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্থ ঘর গুলো থেকে আমরা প্রায় ৩০লাখ টাকার মালা-মাল উদ্ধার করেছি। ক্ষতির পরিমাণ ১৫লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

এসএইচ