রংপুর জেলায় জঙ্গি ও সন্ত্রাস দমনে সাঁড়াশি অভিযানে ৮৬ জন আসামিকে গ্রেপ্তার করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রোববার (১২ জুন) রাত থেকে সোমবার (১৩ জুন) সকাল পর্যন্ত ৮ উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত এ আসামিদের গ্রেফতার করা হয়।
রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক জানান, জঙ্গি ও সন্ত্রাস দমনে দেশব্যাপী অভিযান চলছে। এরই অংশ হিসেবে ৮৬ আসামিকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
এমই





