অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অবশেষে স্থগিত করেছে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন।  ছয় দফা দাবিতে ডেকেছিল এ ধর্মঘট বলে জানা যায় ।

মঙ্গলবার রাত ১০টায় এক সমাঝোতা বৈঠকে ধর্মঘট স্থগিতের এই সিদ্ধান্ত নেয়া হয়।ধর্মঘট স্থগিতের ফলে রাজশাহী থেকে বিভিন্ন রুটের যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে।

রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব আলী জানান, মঙ্গলবার রাতে শ্রমিকদের ছয় দফা দাবি নিয়ে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পরিবহন শ্রমিকদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ায় ধর্মঘট স্থগিত করা হয়েছে।

এর আগেও ২৫ থেকে ২৭ মে এবং ৯ জুলাই মহাসড়কে ভুটভুটি, নসিমন ও করিমন চলাচল বন্ধের ছয় দফা দাবিতে ধর্মঘটন পালন করেছে মোটর শ্রমিকরা।

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ